ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

জুলাইতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৭৬: বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২৩,  8:25 PM

news image

গত জুলাই মাসে সারাদেশে ৫০৫টি সড়ক দুর্ঘটনায় ৫৭৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।শনিবার (৫ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত জুলাই মাসে সারাদেশে ৫০৫টি সড়ক দুর্ঘটনায় ৫৭৬ জন নিহত হয়েছেন। এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৫৫ জন। একই সময় রেলপথে ৪৭টি দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন। নৌ-পথে ১৬টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ এবং নিখোঁজ রয়েছেন ৩৮ জন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৬৮টি দুর্ঘটনায় ৬৪৪ প্রাণহানি ও ১ হাজার ৭৫ জন আহত হয়েছেন। জুলাই মাসে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়েছে। ১৫৭টি সড়ক দুর্ঘটনায় ১৭৩ জন নিহত এবং ২৭১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম ছিল বরিশাল বিভাগে। ২৩টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ১৩৮ জন আহত হয়েছেন। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম