ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুভেন্টাসে ফিরে গেলেন পগবা

#

স্পোর্টস ডেস্ক

১২ জুলাই, ২০২২,  5:59 PM

news image

২০১৬ সালে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের প্রথম মৌসুমটা ভালোই কেটেছিল ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার। কিন্তু এরপর থেকেই শুরু হয় ছন্দপতন। জাতীয় দল ও জুভেন্টাসে যে মানের ফুটবল খেলেছেন, গত কয়েক বছরে ইউনাইটেডের জার্সিতে তার ছিঁটেফোঁটাও দেখা যায়নি। তাই পুরোনো ঠিকানাতেই আবার ফিরে গেলেন পল পগবা। ২০১২ সালে চার বছরের চুক্তিতে জুভেন্টাসে গিয়েছিলেন পগবা। ১০ বছর পরেও ঘটালেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে থাকছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার।

সোমবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে সিরি’আর ক্লাবটি। জুভেন্টাসে ইতিধ্যে মেডিকেল পরীক্ষা সেরে ফেলেছেন ২৯ বর্ষী মিডফিল্ডার। তাই সিরি’আ জায়ান্টদের হয়ে মাঠে নামতে খুব বেশি দেরি নেই পগবার। প্রথম মেয়াদে জুভেন্টাসে বেশ সফল ছিলেন পগবা। মাঝমাঠে দারুণ নৈপুণ্যে খেলা গড়ার পাশাপাশি চার বছরে গোল করেছিলেন ৩৪টি। তবে শুধু গোল করাতেই থেমে থাকেননি ফ্রেঞ্চ মিডফিল্ডার, সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ৩২টি গোল। চার মৌসুমেই সিরি’আ জয়ের পাশাপাশি স্বাদ পেয়েছিলেন আরও কয়েকটি শিরোপার। পরে ২০১৬ সালে ৮ কোটি ৯০ লাখ পাউন্ডে আবার ইউনাইটেডে ফেরেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। এবার ইউনাইটেডের জার্সিতে পুরোপুরি ফ্লপ ছিলেন তিনি। এখন পর্যন্ত রেড ডেভিলদের হয়ে ২৩২ ম্যাচ খেলে ৩৯টি গাল করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম