ঢাকা ০৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স কাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুন মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে সুবাতাস

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৪,  4:45 PM

news image

চলতি বছরের জুন মাসের শুরুতেই প্রবাসী আয় বা রেমিট্যান্স নিয়ে সুখবর এসেছে। জুন মাসের ৭ দিনে দেশে এসেছে ৭২ কোটি ৬২ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংক রোববার এক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে অভিবাসী কর্মীরা সাধারণত দেশে বেশি অর্থ পাঠান। তাই কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭২ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

প্রবাসীদের পাঠোনো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৩০ লাখ ডলার এবং মে মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২২৫ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি ডলার এবং ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স। উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম