ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৬,  3:56 PM

news image

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ঈদের ছুটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, এবারের ঈদটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক আনন্দঘন ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছুটির পর কর্মস্থলে ফিরে কমিশনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন উপস্থিত না থাকলেও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ, নির্বাচন কমিশনার তাহমিদা বেগম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এই পুনর্মিলনীতে মিলিত হন। উৎসবের আমেজে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। ছুটির পর পুরোনো সহকর্মীদের কাছে পেয়ে সবার মুখেই ছিল আনন্দের ছাপ। সংশ্লিষ্টরা মনে করেন, এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। সেই সঙ্গে নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে কাজের প্রতি মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে এই আয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম