ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জীবননগরে স্বামীকে গলাকেটে হত্যা করলেন স্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২৩,  6:36 PM

news image

চুয়াডাঙ্গার জীবননগরের দেহাটি গ্রামে মতিয়ার রহমান (৫০) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা এবং মেয়ে ময়না খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত মতিয়ার রহমান উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের হঠাৎপাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে। বিভিন্ন মালামাল কিস্তিতে বিক্রি করে সংসার চালাতেন তিনি। এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, ঘটনার সঙ্গে জড়িত মা ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য জীবননগর থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত ঘটনা জানানো হবে। কেডিকে ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মজিবার রহমান বলেন, মা এবং মেয়ে মিলে মতিয়ারকে গলা কেটে হত্যা করেছে। আমার জানামতে মতিয়ার রহমান খুবই ভালো মানুষ ছিলেন। তিনি বিভিন্ন মালামাল কিস্তিতে বিক্রয় করতেন। মেয়েকে তিনি অনেক ভালোবাসতেন। বিয়ের পরও মেয়েকে প্রতি শুক্রবার ভালোমন্দ খাবার রান্না করে বাড়িতে ডেকে খাওয়াতেন। অন্য কোনো ঘটনা আছে কি না, তা পুলিশ তদন্ত করলেই বের হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম