ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

জি-মেইলে ভিডিও কল করার উপায়

#

আইটি ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  10:21 AM

news image

ভিডিও কল কিংবা মিটিংয়ের জনপ্রিয়তা বিবেচনা করে ভিডিও কলের ফিচার রয়েছে জি-মেইল। ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে। এ ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। যে কোনো স্মার্টফোন থেকে এ কলের উত্তর দেওয়া যাবে। কীভাবে জি-মেইলে ভিডিও কল করতে পারবেন জেনে নিন-

প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।

মিট সেকশন থেকে নিউ মিটিংয়ে ক্লিক করুন।

লিংক বা ই-মেলের মাধ্যমে মিটিং আমন্ত্রণ পাঠাতে, সেন্ড ইনভাইটে ক্লিক করুন।

মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।

মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

যদি অন্য কারও আমন্ত্রণে ভিডিও কলে জয়েন করতে চান তাহলে প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।

নিচের বাম দিকে থাকা আসন্ন ভিডিও কলের লিংকে ক্লিক করুন।

মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।

মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম