ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

জিম্বাবুয়েতে সোনার খনি ধসে নিহত ছয়

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৩,  4:59 PM

news image

জিম্বাবুয়েতে একটি সোনার খনি ধসে ছয়জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আটকা পড়েছেন। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। জিম্বাবুয়ের পশ্চিম ম্যাশোনাল্যান্ড প্রদেশের চেগুতু শহরের বে হর্স সোনার খনিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে আটকা খনি ধসে আটকা পড়েন ৩০ জনেরও বেশি মানুষ। ১৩ জন খনি শ্রমিক বেরিয়ে আসতে পেরেছেন কিংবা তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। টেলিভিশন চ্যানেল জেডবিসি জানায়, যারা খনির ভেতরে আটকা পড়েছেন, তাদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জিম্বাবুয়ে মাইনার্স ফেডারেশন বলেছে, তাদের মহাসচিব ও চেগুতু মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থলে যাবেন এবং সেখানে ঘটনার কারণ জানার চেষ্টা করবেন। জিম্বাবুয়েতে সোনা, প্ল্যাটিনাম ও হীরার বিশাল মজুত রয়েছে। দেশটিতে এমন খনি ধসের ঘটনা নতুন নয়। খনি থেকে এসব মূল্যবান ধাতু উত্তোলনের পদ্ধতি খুবই কাঁচা এবং এক্ষেত্রে নিরাপত্তার মানদণ্ডগুলোকে অনেকটাই উপেক্ষা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম