ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি: পানিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’: হানজালা সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত: অর্থমন্ত্রী ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ চট্টগ্রামে, আরও তিনটি পথে নেতাকর্মীদের কঠোর বার্তা দিলের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ‘ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে’

জিবোর্ডে এআই টেক্সট-টু-ইমেজ ফিচার আনছে গুগল

#

আইটি ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  10:51 AM

news image

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টেক্সট-টু-ইমেজ ফিচার অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জিবোর্ডে যুক্ত করতে যাচ্ছে গুগল। ফলে ব্যবহারকারীরা টেক্সটের ভিত্তিতে ছবি তৈরি করতে পারবেন। খবর টেকটাইমসের। গত বছর থেকে এ ফিচারের উন্নয়নে কাজ করছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। তবে এতদিন পর্যন্ত অভ্যন্তরীণ পর্যায়ে শুধু এটি চালু ছিল। বিশ্লেষকদের ধারণা, কিবোর্ড অ্যাপ জিবোর্ডের মাধ্যমে নতুন ফিচারটি সবার জন্য চালু করার কথা ভাবছে সফটওয়্যার জায়ান্টটি। বিং ও চ্যাটজিপিটির নামডাক এখন সব জায়গায়।

এগুলোর পাশাপাশি নিজস্ব পণ্যে ও পোর্টফোলিওতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত আরো ফিচার চালুর কথা ভাবছে গুগল। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত বছর থেকে টেক্সট-টু-ইমেজ এআই নিয়ে কাজ করছে গুগল। এক্ষেত্রে চ্যাটজিপিটি আনতে ওপেনএআই যে ডাল-ই প্রোগ্রাম ব্যবহার করছে সে রকম টুলই ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। গত বছর যখন ফিচারটির অভ্যন্তরীণভাবে পরীক্ষা করা হয় তখন গুগল গর্ব প্রকাশ করে জানিয়েছিল যে, এটি ডাল-ই এর তুলনায় আরো ভালোভাবে কাজ করছে। তখন গুগল জানায়, ইমাজেন নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টুলটি আরো যথার্থভাবে ছবি ফুটিয়ে তুলতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম