ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৫৬ ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২ নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে তিন প্রস্তুতি ম্যাচ মরক্কোর টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি

জিপিএ-৫ নিয়ে শীর্ষে ঢাকা বোর্ড

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  3:13 PM

news image

এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ফলাফলে দেখা গেছে, মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২ শতাংশ। এর পরের অবস্থানে কুমিল্লা ৯০ দশমিক ৭২ শতাংশ।  ঢাকা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী।  করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারাদেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ তিন হাজার ৪০৭ জন। এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র এবং ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা এবং ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম