ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪

জামিনে মুক্ত হলেন শমসের মবিন চৌধুরী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৫,  4:51 PM

news image

দুইটি হত্যা মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। সোমবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার একেএম মাসুম। তিনি জানান, রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান। কারাগার সূত্রে জানা যায়, শমসের মুবিন চৌধুরী একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। গত বছরের ১৭ অক্টোবর গ্রেপ্তার হন শমসের মুবিন চৌধুরী। গ্রেপ্তার হওয়ার পরদিন তাঁকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম