ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

#

২৪ নভেম্বর, ২০২৪,  6:33 PM

news image

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় তাজউদ্দিন আহমেদ ফ্যান্সি (৫২) নামে বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিজুড়ী টু জামথল মহাসড়কের চাঁদপুর সামাদের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজউদ্দিন আহমেদ ফ্যান্সি পৌর এলাকার দক্ষিণ চরবওলা গ্রামের মৃত লোকমানের মন্ডলের ছেলে। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। জানা গেছে, তাজউদ্দিন আহমেদ ফ্যান্সি তার শ্যালকের সঙ্গে মোটরসাইকেলে করে বালিজুড়ী থেকে শ্বশুরবাড়ি জামথলের বিল্লালের মোড় যাওয়ার পথে চাঁদপুর এলাকার সামাদের বাড়ির সামনে পৌঁছলে মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে যান । এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে চালক শহিদসহ গাড়িটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম