ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি এবার চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে মৃত্যু বেড়ে ৪ কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা আজ শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদন মেসির দুর্দান্ত গোলে এগিয়েও শেষ মুহূর্তে পয়েন্ট হারাল মায়ামি লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মা-নবজাতকের পাশে উপজেলা প্রশাসন জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের চোখ এড়াতে পর্দায় ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি

জামালপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২৬,  11:03 AM

news image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর মরিয়ম আক্তার নামের এক শিশুর মাটিচাপা মরদেহ দেয়া উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের চরলোটাবর এলাকার জামিনুর নামের এক ব্যক্তির বাড়ি থেকে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। 


নিহত শিশু মরিয়ম(৭) ওই এলাকার বাহাদুর আলীর মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, তিনদিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় মরিয়ম আক্তার। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও মরিয়মের সন্ধান পাননি। পরে শনিবার রাতে বিদ্যালয়ের পাশের জামিনুরের বসতঘরে মাটিচাপা দেওয়া অবস্থায় তার পরিবার মরদেহের সন্ধান পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম