ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

জামালপুরে দুই যুগেও সংস্কার হয়নি শীতলকুর্শা ও আরিফপুর গ্রামের রাস্তা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  3:13 PM

news image

জামালপুরে দুই যুগেও সংস্কার হয়নি দুই গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। ভাঙাচোর ও খানাখন্দে পরিণত অনেকটা চলাচল অযোগ্য রাস্তায় যাতায়াত করতে বেশ দুর্ভোগে রয়েছে স্থানীয়রা। বারবার কর্তৃপক্ষকে অবহিত করলেও রাস্তটি নির্মানে নেই কোন উদ্যোগ। ভূক্তভোগীদের দ্রুত সড়ক নির্মানের দাবীর প্রেক্ষিতে কর্তৃপক্ষের মিলেছে শুধু আশ্বাস। জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের শীতলকুর্শা ও আরিফপুর গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। জামালপুর শহরঘেষা হলেও এই এলাকায় তেমন কোন উন্নয়নের ছোয়া লাগেনি।

দুই যুগ আগে মাটির রাস্তাটিতে ইট বিছিয়ে চলাচল উপযোগী করা হয়। কিন্তু এর পর থেকে আর কোন সংস্কার কাজ না করায় চলাচল অযোগ্য হয়ে পরেছে ৪ কিলোমিটার দৈর্ঘ্যরে এই রাস্তাটি। ইট সরে গিয়ে মাটি বেরিয়ে গেছে, রাস্তার দুই পাশ থেকেও ইট ও মাটি সরে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে রাস্তাটি। ভাঙাচোরা রাস্তায় যানবাহন যেমন স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনা তেমনি দুর্ভোগে রয়েছে এই এলাকার অন্তত ৫ হাজার মানুষ। জরুরী প্রয়োজনে বা রোগীদের চিকিৎসা সেবা পেতে চরম ভোগান্তিতে পরতে হয় ভূক্তভোগীদের। নির্বিঘ্নে যাতায়াত করতে না পারায় এই এলাকার মানুষের সাথে আত্মীয়তা করতে চান না অনেকেই। জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি, বাস্তবায়ন হয়নি সড়ক নির্মানের দাবী। জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রমজান আলী জানান, জামালপুর জেলা উন্নয়ন প্রকল্প নামে একটি অনুমোদনের পথে আছে, ওই প্রকল্পে রাস্তাটি নির্মান করা হবে। দুই এলাকার মানুষের দুর্ভোগ নিরসনে খুব দ্রুতই রাস্তাটি নতুন করে নির্মান করা হবে এমনটাই প্রত্যাশ ভূক্তভোগীসহ সকলের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম