ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী অভিযান, গ্রেফতার ২

#

২০ এপ্রিল, ২০২৫,  8:19 PM

news image

আজ ২০ এপ্রিল, ২৫ সকাল ০৬.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে পুলিশ কর্তৃক  জামালপুর রেলওয়ে থানাধীন মেলান্দহ বাজার স্টেশন এলাকা থেকে পেশাদার টিকেট কালোবাজারি  মোঃ বিপ্লব (৪৫) ও মোঃ তোতা মিয়া (৬০) দ্বয়কে  ইসলামপুর/মেলান্দহ -টু- ঢাকা রুটের ভিন্ন ভিন্ন তারিখের আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৪০ টি আসন ও আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ১৮ টি আসনের, সর্বমোট ৫৮ টি আসনের টিকিট, ০১ টি স্মার্ট মোবাইল ফোন, ০২ টি বাটন মোবাইল ও টিকিট বিক্রয়ের ৬০০/- নগদ টাকাসহ গ্রেফতার করা হয় । হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে অর্থাৎ ২৫০ টাকার টিকেট ৪৫০/৫০০  টাকায় আগ্রহী যাত্রীদের নিকট  বিক্রি করত মর্মে স্বীকার করেছে। জিজ্ঞাসা বাদে আরো জানা যায় যে,  তারা নিজের ও পরিচিত লোকজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে Google Chome Browser হতে ০৩ টি আইডি ব্যবহার করে  নিয়মিত ইসলামপুর/মেলান্দহ/জামালপুর টু ঢাকাসহ  বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন হতে সংগ্রহ করে থাকেন। এছাড়াও উক্ত আসামিদ্বয় পরিচিত অনলাইন টিকিট ব্লাকারের নিকট হতে টিকিট সংগ্রহ করে থাকেন। অতঃপর তারা Whatsapp Group এর মাধ্যমে আগ্রহী যাত্রীদের নিকট টিকিট বিক্রয় করে বিকাশ/ নগদ/রকেট এর মাধ্যমে টাকা সংগ্রহ করেন ।  এরপর গ্রাহকের  মোবাইলে টিকিটের pdf কপি পাঠিয়ে দেন। জামালপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম