ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২৫,  4:37 PM

news image

জামালপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত আরও ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর টাঙ্গাইল মহাসড়কে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান দ্রুত জামালপুর শহরগামী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।  ইজিবাইকের অন্য যাত্রী চান মিয়া ও আরিফা খাতুন পলি এবং অজ্ঞাত একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত চান মিয়ার বাড়ি সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে, রাশেদ মিয়া ও পলির বাড়ি সরিষাবাড়ী উপজেলায়।  গুরুতর আহত জাহাঙ্গীর, সাদিকা,ফারজানা, সন্দ্যা এবং শিশু আরশ এবং অজ্ঞাত আরও একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাদের সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহতদের বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত এবং তিতপল্লা ইউনিয়নে বলে জানিয়েছেন পুলিশ।  জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  জানান,  এ ঘটনায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। কাভার্ডভ্যান আটক করা হয়েছে বলে জানান তিনি। অজ্ঞাতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান নাজমুস সাকিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম