ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

জামালপুরে ইজিবাইক চালক হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২৪,  9:51 PM

news image

জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইক চুরি করে চালক লাইজু মিয়াকে শ্বাসরোধে হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৯ জুন) দুপুরে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক আনোয়ার ছাদাত এ রায় দেন। রায়ে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা মনি তাহেরি, রুবেল মিয়া, জাকির হোসেন ও সোহাগ। এর মধ্যে পলাতক রয়েছেন সোহাগ ও জাকির হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম আক্কাস বলেন, ২০১৬ সালের ১ অক্টোবর সরিষাবাড়ীতে ইজিবাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সন্দেহজনকভাবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেপ্তার করে। পরে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ও ঘটনার বর্ণনা করেন। তিনি আরও বলেন, মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেছেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম