ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

জাবি অফিসার্স সমিতির নির্বাচনে সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া

#

৩১ জানুয়ারি, ২০২৪,  10:16 PM

news image

ফয়জুল ইসলামঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অফিসার্স সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আব্দুর রহমান (বাবুল) ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া । মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির নির্বাচন সকাল দশটায় অনুষ্ঠিত হয়ে বিকাল চারটায় শেষ হয় এবং বিকাল সাড়ে পাঁচটায় ভোট গণনা শেষে ফলাফল প্রকাশিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আ: রহমান (বাবুল) তিন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ১৮৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আজীম উদ্দিন পেয়েছেন ১৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেলিম মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়ার হোসেন পেয়েছেন ১২০ ভোট। আবুল কাশেম ২২৬ ভোট পেয়ে সহ–সভাপতি ও সহ–সাধারণ সম্পাদক হিসেবে মো. আখতারুজ্জামান ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও নির্বাচনে ১৯৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো: শফিকুল ইসলাম, ১৭৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ কাজিম উদ্দিন ২২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও নির্বাচিত আট সদস্যের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদ রিয়াজ মাহমুদ (২২৫ ভোট), ২য় হয়েছেন মো: শামছুল আলম তালুকদার (২১৪ ভোট), ৩য় হয়েছেন মামুন হাসান (১৯৬ ভোট), ৪র্থ হয়েছেন হলেন মো: কামরুল হাসান (১৬৮ ভোট), ৫ম হয়েছেন রফিকুল ইসলাম (১৬৭ ভোট), ৬ষ্ঠ হয়েছেন মো: আব্দুল মান্নান (১৬৩ ভোট), ৭ম হয়েছেন মো: হেলাল উদ্দিন (১৬১ ভোট), ৮ম হয়েছেন পারভীন আকতার (১৫৩ ভোট)। উপস্থিত ভোটাররা জানান শান্তিপুর্ন পরিবেশে শান্তি পুর্ন ভোটের মধ্যদিয়ে নির্বাচিত হয়েছেন তাদের কাঙ্ক্ষিত নেতৃবৃন্দরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম