ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

জাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

#

নিজস্ব প্রতিনিধি

০২ আগস্ট, ২০২২,  6:39 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সমাজবিজ্ঞান এবং আইন ও বিচার অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলের তালিকায় রয়েছেন মোট আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থী। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৩৮৬। এর মধ্যে ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ১৯৩টি করে আসন রয়েছে। জানা গেছে, ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন ইউনিটের নোটিশ বোর্ডেও  ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ওয়েবসাইটে সংরক্ষিত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এ বছর ‘বি’ ইউনিটে ৩৮৬টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ৩৪৭ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রার্থী ছিল ১২৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম