ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র, গ্রামে তীব্র লোডশেডিং যুদ্ধের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি

জাবিতে ৭ ডিসেম্বর থেকে ভর্তি শুরু

#

২৩ নভেম্বর, ২০২১,  10:35 AM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যমতে, আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ ও আই ইউনিটের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হবে। এ সময়ে ভর্তিচ্ছুদের বিভাগ পছন্দক্রমের ফরমও পূরণ করতে হবে। অন্যদিকে ২৮ থেকে ৩০ নভেম্বর সি-১ ইউনিটের (নাটক, নাট্যতত্ত্ব এবং চারুকলা) ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সবকটি ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পরে ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি হতে হবে। এরপর ২০ ডিসেম্বর ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন ও ২১ ডিসেম্বর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। ২৬ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি হতে হবে। এ ছাড়া ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কোটায় ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে। তবে ২ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় কোটার আবেদনের প্রিন্টেড কপির সঙ্গে কোটার স্বপক্ষের প্রমাণপত্র জমা দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম