ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

জাফরানি বিরিয়ানি রান্নার সহজ রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৩,  4:12 PM

news image

মাঝেমধ্যে একটু ভারী খাবার খেলে মন্দ হয় না। বিরিয়ানি খেতে ইচ্ছে করে অনেকেরই। তবে খাওয়ার আগে স্বাস্থ্যের কথা মাথায় রাখতে হবে। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করবেন জাফরানি বিরিয়ানি। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী আফিফা আক্তার লিটা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিংকি ছেত্রী। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে জাফরানি বিরিয়ানি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে।

উপকরণ

১. পানি

২. জয়ফল গুঁড়ো

৩. পোলাওয়ের চাল

৪. মুরগির মাংস

৫. শাহি জিরা

৬. জর্দার রং

৭. টক দই  

৮. তেল

৯. দুধ

১০. ধনিয়া গুঁড়ো

১১. মরিচের গুঁড়ো

১২. মাখন

১৩. আদা বাটা

১৪. কেওড়া জল

১৫. রসুন বাটা

১৬. জিরার গুঁড়ো

১৭. লবণ

১৮. বিভিন্ন রকমের গরম মসলা

প্রস্তুত প্রণালি

প্রথমে এক কাপ মুরগির মাংসের সাথে এক চামচ আদা বাটা, রসুন বাটা, আধা চামচ ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, জয়ফল গুঁড়ো, শাহি জিরা, শুকনো মরিচের গুঁড়ো, লবণ ও এক কাপ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর প্যানে মাখন ও তেল দিয়ে তাতে আধা কাপ পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে মাখানো মুরগির মাংসগুলো দিয়ে তাতে এক কাপ চাল কষিয়ে এক কাপ দুধ ও পানি দিয়ে অল্প আঁচে রান্না করে নিতে হবে। বিরিয়ানি হয়ে গেলে তার উপরে আগে থেকে করা সাদা পোলাও দিয়ে সুন্দর করে সাজিয়ে জাফরানের পানি ও জর্দার রং মিশিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দমে রেখে দিতে হবে। ব্যস, হয়ে গেল মজাদার জাফরানি বিরিয়ানি। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। সেই সঙ্গে দেখে নিন সুইট কর্ন স্যুপ ও পাপাইয়া সালাদের রেসিপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম