ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম

জাপান থেকে আসা শিশুরা থাকবে মায়ের কাছেই

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  4:43 PM

news image

ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপান থেকে আসা সেই দুই শিশু বাংলাদেশে তাদের মায়ের কাছে থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে দুই শিশুকে দেশের বাইরে তাদের নিয়ে যাওয়া যাবে না। হাইকোর্টের রায় বাতিল করে রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। ঢাকার পারিবারিক আদালতে বাবা ইমরান শরীফের করা মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আদালতে শিশুদের মায়ের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি ও আহসানুল করীম।

সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। বাবার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফিদা এম কামাল, আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও অনীক আর হক।   গত ২১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় দেন। রায়ে বলা হয়, দুই মেয়ে বাবার হেফাজতে থাকবে। মা দেখা-সাক্ষাৎ এবং একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন। যেহেতু মা জাপানি নাগরিক এবং সেখানে বসবাস ও কর্মরত আছেন—এ কারণে তিনি তার সুবিধামতো সময়ে বাংলাদেশে এসে শিশুদের সঙ্গে প্রতিবার কমপক্ষে ১০ দিন সময় কাটাতে পারবেন। এ ক্ষেত্রে বছরে তিনবার বাংলাদেশে যাওয়া-আসাসহ ১০ দিন অবস্থানের সব ধরনের খরচ পাঁচ নম্বর বিবাদীকে (ইমরান শরীফ) বহন করতে হবে। এর বাইরে যাওয়া-আসার খরচ মা বহন করবেন। ছুটির দিনে অন্তত দুইবার শিশুদের সঙ্গে ভিডিও কলে মাকে কথা বলিয়ে দেবেন ইমরান শরীফ। গত কয়েক মাসে বাংলাদেশে অবস্থান ও যাতায়াত খরচ বাবদ আগামী সাত দিনের পাঁচ নম্বর বিবাদী দরখাস্তকারীকে ১০ লাখ টাকা দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম