ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাপানে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২২,  12:25 PM

news image

জাপানে ৪০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ফলে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে দেওয়া বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ফেরত নিতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ বাড়বে। আল জাজিরা জানায়, ১৯৮১ সালের পর নভেম্বরে জাপানে জিনিসপত্রের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। গত বছরের তুলনায় ওই মাসে মূল্য মুদ্রাস্ফীতি ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। জ্বালানির দাম বৃদ্ধির জন্য কিছুটা এমন হয়েছে। জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দাম বেড়েছে প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীর। এছাড়া বিদ্যুৎ ও এয়ার কন্ডিশনারের মতো টেকসই পণ্যের দামও বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের আকাশচুম্বী মুদ্রাস্ফীতির চেয়ে ভালো অবস্থানে রয়েছে জাপান। এরপরও তা জাপানের কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। মুদ্রাস্ফীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ সুদহার বাড়ালেও সে পথে হাঁটেনি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। বরং প্রবৃদ্ধির জন্য তারা সুদহার অতি নিম্ন রাখা অব্যাহত রেখেছে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম