ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

জাপানে লাখ লাখ মৃত পাখি, মাটি চাপা দেওয়ার জায়গা নেই

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৩,  3:33 PM

news image

বার্ড ফ্লুতে রেকর্ড সংখ্যক পাখি ও হাঁস-মুরগি মারা গেছে জাপানে। একে তো বড় ক্ষতি, তার ওপর এত সংখ্যক হাঁস-মুরগিকে মাটি চাপা দেওয়ায় পর্যাপ্ত জমি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নেই। জাপানে অক্টোবর থেকে এ পর্যন্ত এক কোটি ৭০ লাখ পাখি এবং মুরগি মারা গেছে। এতেই ডিমের দাম বেড়েছে হয়েছে আকাশছোঁয়া। বাধ্য হয়ে কিছু রেস্তোরাঁ তাদের খাবারের তালিকা থেকে ডিম দিয়ে তৈরি খাবার বিক্রি বন্ধ করে দিয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে হাঁস-মুরগিকে হত্যা করে মাটি চাপা দিতে হবে বাধ্য হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ এবং খামার মালিকরা। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকে-এর এক প্রতিবেদনে বলা হয়, জমির ঘাটতির কারণে মৃত হাস-মুরগিকে চাপা দেওয়া যাচ্ছে না। ২৬টি অঞ্চল এবং প্রদেশের মধ্যে ১৬টিতেই পাখিদের মাটি চাপা দেওয়ার জন্য পর্যাপ্ত জমির অভাব রয়েছে।

বার্ড ফ্লু’র বিরুদ্ধে লড়াই করছে জাপান। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার শতাভাগ। আক্রান্ত হওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় পাখি ও হাঁস-মুরগির।  চলতি বছরে ভাইরাসটির প্রাদুর্ভাব ব্যাপক হয়েছে। যার প্রভাবে বিশ্বব্যাপী পোল্ট্রি শিল্প এবং ডিমের সরবরাহ ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে। যুক্তরাষ্ট্রে গত বছরে এই ভাইরাসে ৫ কোটি ৮৬ লাখ পাখি মারা যায়। তখন দেশটিতে ডিমের দাম অনেক বেড়ে যায়। এমন অবস্থা দেখা গেছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর এবং কলম্বিয়ায়ও। ন্যাশনাল ফেডারেশন অব এগ্রিকালচারাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের একটি ইউনিট জানায়, বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি আকারের ডিমের প্রতি কিলোগ্রামের গড় পাইকারি মূল্য ছিল ৩৫০ ইয়েন বা ২ দশমিক ৬৭ শতাংশ ডলার। ১৯৯৩ সালের সালের পর থেকে এটিই সর্বোচ্চ দাম। ডিমের ঘাটতিতে জাপানের মানুষের খাদ্য তালিকায়ও পরিবর্তন এসেছে। জাপানের ম্যাকডোনাল্ডস তার কিছু শাখায় ডিম দিয়ে তৈরি খাবার বিক্রি বন্ধ করে দিয়েছে। ৭-ইলাভেন নামে আরকেটি দোকান ঘোষণা দিয়েছে, ১৫টি ডিমভিত্তিক পণ্য তারা বিক্রি বন্ধ করবে। দ্রুত ছড়িয়ে পড়া বার্ড ফ্লু মোকাবিলায় জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় কৃষকদের যত তাড়াতাড়ি সম্ভব সংক্রামিত মুরগিকে খামার থেকে সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে। সূত্র: ভাইস ওয়ার্ল্ড নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম