ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

জাপানে প্রথমবারের মত অনুমোদন পেল গর্ভপাতের পিল

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৩,  5:43 PM

news image

প্রথমবারের মতো গর্ভপাতের পিল অনুমোদন দিলো জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্তঃসত্ত্বা হওয়ার প্রাথমিক পর্যায়ে এই পিল ব্যবহার করা যাবে। শনিবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এর আগে সঙ্গীর সম্মতিক্রমে ২২ সপ্তাহ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাত করানো বৈধ ছিল জাপানে। শুক্রবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি লাইনফার্মার তৈরি (মেফিগো প্যাক) ওষুধটির অনুমোদন দিয়েছে। গর্ভাবস্থার প্রথম দিকে থাকা নারীদের অস্ত্রোপচার পদ্ধতির বিকল্প হিসেবে কাজ করবে এই পিল। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, লাইনফার্মার পিলটি ৯ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ বন্ধ করতে পারে। এছাড়াও পিলটি অস্ত্রোপচার গর্ভপাতের চেয়ে নিরাপদ বলে ধারণা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা গেছে, প্রায় ১২ হাজার নারীর প্রতিক্রিয়া পেয়ে পিলটির উৎপাদন এবং বিপণন অনুমোদিত হয়েছে। জাপানে ২০২১ অর্থবছরে ১ লাখ ২৬ হাজার ১৭৪টি গর্ভপাতের ঘটনা ঘটেছে। জাপানে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, একজন ব্যক্তিকে গর্ভপাতের পিল ও যাবতীয় মেডিক্যাল পরামর্শের জন্য খরচ করতে হবে এক লাখ ইয়েন বা ৭৬ হাজার ৮৬০ টাকা। যেখানে অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাতের খরচ এর দ্বিগুণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম