ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের ৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে ৯ মাসের শিশুকে মাথায় তুলে আছাড় মাদকাসক্ত বাবার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত না বদলালে কঠোর কর্মসূচি

জানা গেল ২০২৫ সালে বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

#

২৯ অক্টোবর, ২০২৪,  11:26 AM

news image

সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু করেছে। ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরব আমিরাতে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়েছে। হিজরি পঞ্চম মাস জমাদিউল আউয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। আগামী ৩ নভেম্বর এই মাসের চাঁদ দেখা যেতে পারে। এরপরই জানা যাবে কবে শুরু হবে রমজান। আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর বলে জানিয়েছেন দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। প্রসঙ্গত, সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম