ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

জানা গেল বিশ্ব ইজতেমার সম্ভাব্য সময়

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৪,  4:00 PM

news image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারে। তবে ডেট এখনও নিশ্চিত করা হয়নি। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩য় সভায় এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা কিভাবে ভালোভাবে হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনেরা জানেন বিশ্ব ইজতেমা সাত থেকে আট বছর একটা গ্রুপ ছিল। এখন দুইটা গ্রুপ হয়ে গেছে। তাদের ভেতরে কিছু মতেরও পাথ্যর্ক আছে। তিনি বলেন, আমরা তাদের সাথে বসবো যাতে তারা সবাই একটা ঐক্যমতে এসে যাতে ভালোভাবে করতে পারে। এটা খুবই ভালো একটা অনুষ্ঠান, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিরাট একটা অনুষ্ঠান। এখানে বহু হুজুর যান এবং বহু দিক নির্দেশনা আসে। আমরা তাদেরকে অনুরোধ করব। যেহেতু তারা মুরুব্বি সমাজকে দিক নির্দেশনা দেবেন। উপদেষ্টা আরও বলেন, আমরা তাদের বলবো আপনাদের নিজেদের ভেতরে যে সমস্যাটা রয়েছে সেটা নিজেরা সমাধান করতে পারলে আমাদের জন্য ভালো। আর যদি নিজেরা সমাধান করতে না পারে তাহলে আমরা বসতে পারি, কিভাবে সমাধান করে অনুষ্ঠানটি ভালোভাবে করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সভায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এবং কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়; বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়; সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণে উদ্যোগ; অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা-সহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম