ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ৫ ট্রেন বিলম্বে চরম ভোগান্তি প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রা: নৌপথে ভিড় বাড়ছে ঘরমুখী মানুষের

জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২১,  1:49 PM

news image

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের ঢাকা সফরে আসা ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়ক পথে তেজগাঁওয়ে পৌঁছান রাম নাথ। সেখান থেকে হেলিকপ্টারে করে দুপুর ১২টা ৩৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ভারতের রাষ্ট্রপ্রধান। শহীদদের প্রতি সামরিক কায়দায় সশস্ত্র সম্মান জানায় সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল।এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ভারতের রাষ্ট্রপতি। সই করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতি কোবিন্দ। সাভারের আনুষ্ঠানিকতা শেষে তিনি রওনা দেন ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাদুঘর ঘুরে দেখবেন। এর আগে মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান ভারতের প্রেসিডেন্ট। সে সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। এ সময় কুশল বিনিময় করেন দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান। পরে রাষ্ট্রপতি হামিদের আমন্ত্রণে ভিভিআইপি টার্মিনালে তৈরি করা অস্থায়ী অভ্যর্থনা মঞ্চ। সেখানে আসেন রাম নাথ কোবিন্দ। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয় সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল। পরে প্যারেড ঘুরে দেখেন ভারতের রাষ্ট্রপ্রধান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম