ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

#

১১ ডিসেম্বর, ২০২৪,  9:20 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে আগামী ৭ দিন জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সাভার গণপূর্ত বিভাগ। রোববার (৮ ডিসেম্বর) সকালে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ভিভিআইপির নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌঢে সকল প্রকার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। এব্যাপারে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিদেশি কুটনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানাবেন। এ কারণে  ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি জানান, এই সময় জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্য্য বর্ধনের কাজ করা হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উম্মুক্ত করা হবে বলেও জানান গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম