ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৬,  11:11 AM

news image

জাতীয় সঞ্চয় স্কিমসমূহের বিদ্যমান মুনাফার হার আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও অপরিবর্তিত রাখার বিষয়ে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপনে জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে কার্যকর মুনাফার হার আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্তে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক সার্কুলারে জানায়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওই প্রজ্ঞাপনের আলোকে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে যে মুনাফার হার কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও তা অপরিবর্তিত থাকবে এবং একই শর্তে কার্যকর থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম