ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের অবস্থান

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  7:55 PM

news image

রাজধানীসহ দেশের দশটি বিভাগীয় শহরে ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা। বুধবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা ৪০ মিনিটে তারা মিছিল নিয়ে অবস্থান নেয়। গণতন্ত্র মঞ্চে জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ গণসংহতি আন্দোলন সাতটি দলের অবস্থান নেওয়ার কথা থাকলেও বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান নিয়েছে মাত্র তিনটি দল। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে এবং ইমরান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম