ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নির্বাচনের ফল প্রকাশ করতে কত দিন লাগবে, জানালেন ইসি সানাউল্লাহ

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন

#

নিজস্ব প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  11:01 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।  আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে গত ১৮ জানুয়ারি হতে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।  ইতোমধ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যগণ চট্টগ্রাম-২ আসনের আওতাধীন সন্দ্বীপ, কক্সবাজার-২ ও ৪ আসনের কুতুবদিয়া ও সেন্টমার্টিনে সর্বমোট ১২২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে। কোস্ট গার্ড বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। দুর্গম এলাকাসমূহের নির্বাচনী কেন্দ্রে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার্থে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। যেকোন ধরনের সহিংসতা রোধে নির্বাচনী এলাকায় দায়িত্ব প্রাপ্ত সদস্যদের পাশাপাশি কোস্ট গার্ডের জাহাজ ও উচ্চ গতি সম্পন্ন বোট এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলে নজরদারি চলমান রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পৃথক পৃথক অভিযানে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫১ রাউন্ড তাজা গোলা, ১১ রাউন্ড তাজা কার্তুজ, ১৭ টি দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ দুইজন আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর ও সাতজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। ফলে নির্বাচনী এলাকায় সাধারণ জনগণের মধ্যে ভোটবান্ধব পরিবেশ এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত মনোভাব উন্নত হয়েছে। ভবিষ্যতেও নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম