ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৬,  1:54 PM

news image

ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫শ’ থেকে ৭শ’তে উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে হাসপাতালটিতে নতুন করে আরও ২শ’ শয্যা যুক্ত হচ্ছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর অনুমোদনের কথা জানানো হয়।


আদেশে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫শ’ থেকে ৭শ’তে উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।


দেশে ক্যানসার রোগীর চিকিৎসায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল গুরুত্বপূর্ণ একটি বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান।


মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট যাবতীয় বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতেই স্বাস্থ্য সেবা বিভাগ এ প্রশাসনিক অনুমোদন দিয়েছে। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম