ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় পহেলা বৈশাখ ঘিরে সরকারের নতুন নির্দেশনা সপ্তাহের কোন ৩ দিন অনলাইনে ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা : মন্ত্রী দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সাতক্ষীরা পাউবোতে বেড়িবাঁধ সুরক্ষা দলের স্মারকলিপি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ব্যারিস্টার শেখ মতিউর রহমান ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী এই সরকারের ৪২ দিনে কেউ গুম-ক্রসফায়ারের শিকার হয়নি: আইনমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এবি পার্টির বৈঠক আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৫,  11:40 AM

news image

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আনুষ্ঠানিক বৈঠক আজ। সোমবার (০৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার বিভাগ) আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এবি পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১০ সদস্যদের প্রতিনিধিদলকে ইতোমধ্যে সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজসহ অন্য সদস্যরা এ সভায় উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ৫টি সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১০৮টি বিষয়ে একমত পোষণ করে গত ১৭ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে এবি পার্টি। এতে ৩২টি সুপারিশের বিষয়ে দ্বিমত এবং ২৬টি বিষয়ে আংশিক একমত জানিয়ে লিখিত মতামত কমিশনের কাছে জমা দিয়েছিল তারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম