ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলা, নিহত অন্তত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৪,  10:50 AM

news image

এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে জাতিসংঘের ওই আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ করে। ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর গাজার পরিচালক থমাস হোয়াইট বলেছেন, “৮০০ মানুষ আশ্রয় নিয়েছে এমন একটি ভবনে ট্যাংকের দুটি গোলা আঘাত হেনেছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে নয়জন নিহত এবং আরও ৭৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।” হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছেন রাফাহ-ভিত্তিক ইউএনআরডব্লিউএর মুখপাত্র আদনান আবু হাসনা। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম