ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম চালু

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৪,  6:35 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সৃষ্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন থানা-ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) শুরু হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রমও। সরকার পতনের টালমাটাল পরিস্থিতিতে টানা ৭ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো এ সেবা। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, সারাদেশে ৬৩৯ থানা রয়েছে, যার মধ্যে ১১০টি মেট্রোপলিটন থানা। এর মধ্যে ১০৮টি মেট্রোপলিটন থানার কার্যক্রম চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম