ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

জম্মু-কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ আগস্ট, ২০২৩,  6:11 PM

news image

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। জম্মু ও কাশ্মীরে কুলগাম জেলায় এই ঘটনা ঘটে। ওই অঞ্চলে হ্যালান বনাঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়ে শুক্রবার সন্ধ্যায় এনকাউন্টার শুরু হয়।

এটি ছিল সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান। সৈন্যরা সন্ত্রাসীদের অভিযান শুরুর সঙ্গে সঙ্গে প্রচন্ড গুলিবর্ষণের মুখে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন সেনা নিহত হয়েছেন। একটি টুইট বার্তায় ভারতের সেনাবাহিনীর ১৫ কোর জানিয়েছে, এলাকায় অভিযান এখনও চলছে।

সেনাবাহিনী আরো জানায়, ‘কুলগামের হালানের সীমান্তে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কিত নির্দিষ্ট তথ্য হাতে পেয়ে, ৪ আগস্ট ২৩ তারিখে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু করেছিল। সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে ৩ কর্মী আহত হন এবং পরে মারা যান। অভিযান অব্যাহত রয়েছে।’ এলাকাটিতে শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এর আগে, এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দুটি পৃথক আক্রমণ পাঁচজন এলিট কমান্ডোসহ ১০ জন সেনা নিহত হয়েছিল। সূত্র : এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম