ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

জবির প্রধান ফটকে তালা, দুই ভবন শাটডাউন

#

১৩ জানুয়ারি, ২০২৫,  11:34 AM

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে চলমান গণ-অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়ার পাশাপাশি দুই ভবন শাটডাউন করে অনশন করছেন শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে সাজিদ ভবন ও সাড়ে ৮টা থেকে প্রধান ফটক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। পরে ৯টার দিকে তারা রফিক ভবনে তালা দেন। এর আগে, রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে আমরণ গণ-অনশন শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাতে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়। পরে জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে একাত্মতা জানাতে গভীর রাতে হল থেকে বেরিয়ে প্রায় অর্ধশত ছাত্রী বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের সামনে বসে পড়েন। সে সময় ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু বলেন, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার পক্ষে। আমাদের ভাইদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাতে এখানে এসেছি। এদিকে রোববার রাতে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম