ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৫৬ ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২ নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে তিন প্রস্তুতি ম্যাচ মরক্কোর টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি

জনশুমারির দুই লাখ ট্যাব পাচ্ছে শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  4:02 PM

news image

‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর জন্য কেনা দুই লাখ ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাচ্ছে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীরা। গত বছরের মে মাসের শেষ নাগাদ ৪৪৭ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা ব্যয়ে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ প্রকল্পের আওতায় তিন লাখ ৯৫ হাজার ট্যাব কেনে সরকার। প্রায় আট মাস ধরে এসব ট্যাব পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) অলস পড়ে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বিবিএস সূত্রে জানা যায়, দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনার জন্য গত বছর তিন লাখ ৯৫ হাজার ট্যাব কেনে সরকার।গেল বছরের ১৫ জুন শুরু হয় জনশুমারির কাজ। শেষ হয় ২১ জুন। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পর ট্যাবগুলো ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে অলস পড়ে আছে। বিপুল টাকায় কেনা এসব ট্যাব সঠিক ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত হয়। বিবিএস সূত্রে আরও জানা গেছে, প্রতিটি ট্যাব সর্বাধুনিক মানের। ৩২ গিগাবাইট র‍্যামের ট্যাবগুলোর কনফিগারেশন উঁচু মানের।এই ট্যাব দিয়ে শিক্ষার্থীরা টাইপিং, ডকুমেন্টেশন, প্রেজেন্টেশন বানাতে পারবে খুব সহজেই।তবে কী পদ্ধতিতে কোন জেলার শিক্ষার্থীদের এই ট্যাবগুলো বিতরণ করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানায় বিবিএস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম