ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ এপ্রিল, ২০২২,  11:09 AM

news image

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে ঘুমের মধ্যে দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাটলি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাটলি এলাকার সুলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম (৩৫) ছেলে মো. হোসেন (০১) মেয়ে মাহিমা আক্তার (০৪)। পুলিশ জানায়, হারুন মিয়া নেত্রকোণা এলাকার বাসিন্দা। জগন্নাথপুর উপজেলায় পাটলি সুলেমানপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতেন। বৃহস্পতিবার হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন।

ভোর সাড়ে ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে ঘরে পাশে থাকা গাছটি ঘরের উপর পড়ে গেলে ৩ জনেরই মৃত্যু হয়। তাদের বাবা হারুন মিয়া পাশের রুমে ঘুমে ছিলেন। পরে তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভোরে ঝড়ে গাছ ভেঙে ঘরে পড়ায় চাপা পড়ে একি পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় আছে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। -সূত্র : চ্যানেল২৪ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম