ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর

#

০৮ ডিসেম্বর, ২০২৫,  10:55 AM

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে আগামী ৯ ও ১০ ডিসেম্বর।  ‎রবিবার এ তথ্য জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আগামী ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। প্রার্থীদের এনআইডি কার্ড এবং স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হতে হবে। সেখানেই ডোপ টেস্ট সম্পন্ন করা হবে। টেস্টের সময় চিকিৎসকদের পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতিনিধিও উপস্থিত থাকবেন। প্রার্থীদের সতর্ক করে তিনি আরও বলেন, সব প্রার্থীকে নিজ হাতে সই দিতে হবে। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই। কেউ সই জাল করেছেন এমন প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে। ‎এর আগে ৪ ডিসেম্বর জবির সিন্ডিকেট মিটিং শেষে নির্বাচনের নতুন তফসিল নির্ধারণ করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর হবে বলে জানানো হয়। এ ছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ও ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহার করা প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ১৪ থেকে ২৭ ডিসেম্বর, ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর, ভোট গণনা ৩০ ডিসেম্বর এবং ফলাফল ঘোষণা ৩০ বা ৩১ ডিসেম্বর হবে বলে তফসিলে উল্লেখ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম