ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

ছেলেকে নিয়ে যে আবেগঘন পোষ্ট দিলেন রাজ

#

বিনোদন প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  12:07 PM

news image

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি স্বামী শরিফুল রাজের বাসা থেকে বের হয়ে গেছেন দুদিন আগে। একসঙ্গে থাকছেন না তারা। রাজকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পরী। সেই সঙ্গে তাকে যে শারীরিক নির্যাতন করা হয়েছে—এ বিষয়ও উঠে আসে অভিনেত্রীর এই দুদিনের ফেসবুক স্ট্যাটাসে। পরীমনি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে রাজকে ছেড়ে দেওয়ার কারণসহ অন্যান্য বিষয়ে কথা বলেছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন অভিনেতা শরিফুল রাজ। রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যকে কোলে নিয়ে থাকার নিজের একটি ছবি পোস্ট করেন রাজ।

সঙ্গে কয়েক বাক্যের ক্যাপশন জুড়ে দেন। তবে সেখানে স্ত্রী ও অভিনেত্রী পরীর অভিযোগের ব্যাপারে কিছুই বলেননি এই অভিনেতা। রাজ সেখানে বলেন, ‘প্রিয় ছেলে আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়ও তোমার দুর্দান্ত কাটুক। আগামী বছরগুলোয় সুস্বাস্থ্য কামনা করছি তোমার।’ একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে আবেগাপ্লুত রাজ আরও বলেন, ‘তোমার জন্য আমার হৃদয় সবসময় ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় ও শক্তিশালী হওনা কেন! তুমি কখনোই আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না। হ্যাপি নিউ নিয়ার।’ এর আগে একইদিন ভোরে সোয়া ৫টার দিকে পরী ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে রক্তাক্ত দাগের ছবি পোস্ট করেন। সেখানে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘আগামীকাল প্রেস কনফারেন্স.... লোডিং।’ এর আগে ৩১ ডিসেম্বর পরী ফেসবুক স্ট্যাটাসে রাজের সঙ্গে সংসার না করার ইঙ্গিত দিয়ে লেখেন- ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম