ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

ছেলেকে কামড়িয়ে হত্যা করলো বাবা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুলাই, ২০২৩,  5:09 PM

news image

গাজীপুরে দাম্পত্য কলহের জেরে ৯ দিনের ছেলেকে কামড়িয়ে হত্যার অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার গাজীপুর মহানগরের দক্ষিণ চত্বর এলাকায় এ ঘটনাটি ঘটে।  এ ঘটনায় সোমবার নিহতের মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ শিশুর বাবা আবু হানিফাকে গ্রেফতার করেছে। হানিফার বাড়ি নাটোর জেলার সিংড়া থানার মাদারীপুর এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুর মেট্রো সদর থানাধীন দক্ষিণ চত্বর এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বাস করতেন আবু হানিফা। সম্প্রতি অভাব-অনটনের কারণে স্ত্রী রহিমা খাতুনের সঙ্গে তার কলহ বাধে। গত ৭ জুলাই রহিমা খাতুন সিজারের মাধ্যমে রিয়াদ নামে এক পুত্রসন্তানের জন্ম দেন। ১৫ জুলাই দাম্পত্য কলহের জেরে হানিফা উত্তেজিত হয়ে ৯ দিন বয়সের শিশু রিয়াদের মুখমণ্ডলে একাধিক কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে। প্রতিবেশীরা গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন রোববার শিশুটি মারা যায়। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, শিশুটি মারা যাওয়ার পর সোমবার রহিমা খাতুন বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করলে আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম