ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ছুটি শেষে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ, তীব্র যানজট

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৪,  5:38 PM

news image

টানা চার দিন ছুটি শেষে সোমবার (১৪ অক্টোবর) থেকে খুলেছে সব অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। ফলে রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ, দেখা দিয়েছে তীব্র যানজট। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখে গেছে, রাজধানীর হানিফ ফ্লাইওভার, রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, গুলশানসহ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষকে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তুহিন তালেব বলেন, সকাল সাড়ে ৭টায় কাজলা থেকে বাসে উঠেছি। অথচ এখনও সায়েদাবাদই পার হতে পারলাম না। অফিস ৯টায়, তবে কখন পৌঁছাবো জানি না। আরফান নামে আরেকজন জানান, চার দিনের ‍ছুটিতে ঢাকার সড়কগুলো পুরোই ফাঁকা ছিল। কিন্তু আজ অফিস-আদালত খুলতেই সেই পুরোনো রূপ। এত যানজটে সত্যিই বিরক্ত লাগে। এক থেকে দেড় ঘণ্টা আগে বাসা থেকে বের হই তবুও সময়মতো অফিসে পৌঁছাতে পারি না। এদিকে, সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এর আগে, ১০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হয়। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী পূজার ছুটি ১৩ অক্টোবর থাকলেও নির্বাহী আদেশে ১০ অক্টোবরও ছুটি ঘোষণা করেছিল সরকার। এরমধ্যে ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সব মিলিয়ে টানা চার দিনের ছুটি ভোগ করেছেন চাকরিজীবীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম