ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ছুটি শেষে খুলছে প্রাথমিক স্কুল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৪,  10:52 AM

news image

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২০ দিন পর আজ বুধবার থেকে খুলছে দেশের সব প্রাথমিক স্কুল। গত ১৩ জুন থেকে শুরু হয় ছুটি। শিক্ষাপঞ্জি হিসেবে মঙ্গলবার (০২ জুলাই) পর্যন্ত বন্ধ ছিল এসব স্কুল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, ঈদ ও গ্রীষ্মকালীন ২০ দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলছে। বন্যা ও অতিবৃষ্টির কারণে স্কুলের ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। এর আগে, শিখন ঘাটতি পূরণে মাধ্যমিকে ঘোষিত ছুটি এক সপ্তাহ কমিয়ে গত ২৬ জুন থেকে খুলে দেওয়া হয় স্কুল-কলেজ। তবে প্রাথমিকে পূর্ব ঘোষিত ছুটি বহাল রাখা হয়। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বন্যার কবলে পড়েছে সিলেট। এ পরিস্থিতির মধ্যেই খুলছে প্রাথমিক স্কুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম