ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

ছিনতাই করে পালানোর সময় খেলনা পিস্তলসহ আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২২,  10:54 AM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট-বোনারপাড়া সড়কের বাজুনিয়াপাড়া এলাকায় একটি খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার বটতলী মোড় থেকে তাদের আটক করে স্থানীয়রা। এ সময় তাদের পুলিশে দেওয়া হয়। জানা গেছে,

বুধবার রাতে একটি অটোরিকশা নাকাইহাট থেকে বোনারপাড়ার উদ্দেশে যেতে থাকে। এ সময় পথে তারা একটি ভ্যানকে ধাক্কা দিলে ওই ভ্যানচালক তাদের পিছু ধাওয়া করে বটতলী মোড়ে আটকে ফেলেন। পরে তাদের আটকানোর কারণে ভ্যানচালকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আটককৃতরা কোমরে লুকিয়ে রাখা একটি পিস্তল বের করে। পরে তাকে গুলি করার ভয় দেখান। তখন স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে পুলিশে সংবাদ দেয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, বুধবার রাতে ডাকাত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি ছিনতাই করা অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম