ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ছায়ার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ঢুকছে পানি

#

নিজস্ব প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২২,  10:33 AM

news image

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ঢুকছে পানি। এতে ঝুঁকিতে রয়েছে বৃহৎ এ হাওরের কয়েক হাজার হেক্টর জমির বোরো ফসল। রোববার (২৪ এপ্রিল) ভোরে দাঁড়াইন নদীর পানির চাপে বাঁধটি ভেঙে হাওরে পানি প্রবেশ করে। গেল কয়েকদিন ধরেই বাঁধটি রক্ষায় কাজ করছিলেন কৃষকরা। সুনামগঞ্জের শাল্লার ছায়ার হাওরের মাউতি এ বাঁধ ভেঙে সুনামগঞ্জের দিরাই, শাল্লা, নেত্রকোণার খালিয়াজুরী, মদন, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন উপজেলার হাজারো কৃষকের ফসল ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা জানান,

এ হাওরে এখনো ৫০ ভাগ ফসল রয়ে গেছে। বেশিরভাগ ধান কাঁচা, কাটা হয়নি। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, হাওরের ৪ হাজার ২৭০ হেক্টর জমির মধ্যে ৯০ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। পুরো হাওর পানিতে তলিয়ে যাওয়ার আগে আর কিছু জমির ধান কাটা হয়ে যাবে। ২ থেকে ১ ভাগ জমির ধান নষ্ট হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম