ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ: আ.লীগ নেতা নুর আলম গ্রেপ্তার

#

০৪ ডিসেম্বর, ২০২৪,  12:01 PM

news image

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা নুর আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুর আলম দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এনায়েত নগর গ্রামের আজিজুল হক সরকারের ছেলে। র‌্যাব সূত্র জানায়, ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল। কর্মসূচিতে ফেনী-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে আবদুর রব নামের এক ব্যক্তি ভয়ে দৌড়ে মহিপাল পাসপোর্ট অফিসের দিকে চলে যান। একপর্যায়ে আসামিদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আবদুর রবকে গুলি করে। তিনি আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে লাঠিসোঁটা, লোহার রড, রাইফেলের বাট দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনায় আবদুর রব বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ বিষয়ে ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ওই মামলার ৮৪ নম্বর আসামি নুর আলম। তাকে বিকেলে দাগনভূঞা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম