ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

#

২১ মে, ২০২৩,  10:40 AM

news image

রাজশাহী মহানগরীতে ঝুলন্ত অবস্থায় রুয়েটের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাধুর মোড় এলাকার রহিমা লজ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ওই শিক্ষার্থী হলেন-ঢাকা জেলার ধানমন্ডি উপজেলার নর্থ রোডের বাসিন্দা আব্দুর রহমান সরকারের ছেলে ও রুয়েট বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী সামিউর রহমান। বোয়ালিয়া মডেল থানার পুলিশ জানায়, সামিউর রহমান রাতে দরজা লাগিয়ে গলায় ফাঁস দেয়। মেসের অন্যরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে খবর দেয়। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা চাওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে দরজার লক ভেঙে দিলে সামিউর রহমানকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে সামিউর রহমান আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে, তা তদন্তে জানা যাবে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আসলে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। বর্তমানে সামিউর রহমানের লাশ হিমাগারে রাখা আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম