ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান দুর্নীতির মামলায় এসকে সুরের তিন বছরের কারাদণ্ড বরগুনার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর মৃত্যু সাভারে ডিবির ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহন ও স্বর্ণ চুরির অভিযোগ

ছাত্রলীগের নেতাকর্মীদের ক্ষমতা লোভের উর্ধ্বে উঠে আদর্শের রাজনীতি করতে হবে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  4:02 PM

news image

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন ছাত্রলীগের নেতাকর্মীদের ক্ষমতা লোভের উর্ধ্বে উঠে আদর্শের রাজনীতি করতে হবে। অর্থের পেছনে না ছুটে মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নে কাজ করতে হবে। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন: ভাষা আন্দোলন থেকে স্বাধীকার আন্দোলন, বাংলাদেশের সকল ইতিহাসের সঙ্গে ছাত্রলীগের ইতিহাস জড়িত। বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস।ছাত্রলীগের প্রত্যেক কর্মীকে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থেকে এবং জংগীবাদ ও দুর্নীতির সাথে নিজেদের না জড়িয়ে দেশের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ছাত্রলীগের কর্মীদের ২০৪১’র উন্নত বাংলাদেশ গড়ে তোলার সৈনিক হতে হবে। করোনা মহামারীতে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া, লাশ দাফন করা,স্যানিটাইজার,মাস্ক বিতরণ ও কৃষকের ধান কাটায় সাহায্য করার জন্য এবং মানুষের পাশে থাকায় ছাত্রলীগকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত ‘মাতৃভূমি’ পাঠাগার ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম