ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

ছাগলনাইয়ায় ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

#

২৬ অক্টোবর, ২০২১,  8:28 PM

news image

ফেনীর ছাগলনাইয়ায় সেলফি তুলতে গিয়ে নির্মাণাধীন একটি ভবনের ১০ তলার ছাদ থেকে পড়ে সৌরভ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ছাগলনাইয়া পাইলট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। সোমবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় সৌরভ সেলফি তুলতে বাসার কাছে সিটি টাওয়ার নামক নির্মাণাধীন একটি ১০তলা ভবনের উপরে উঠে। একপর্যায় অসাবধনতাবশত সেখান থেকে পা পিছলে ছিটকে ৬ তলায় পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।  সৌরভ ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৬নং ওয়ার্ডের (বাঁশপাড়া) কাউন্সিলর পদপ্রার্থী নুরুল হকের ছেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম